ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ঘটনাস্থলেই মারা যান।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় ট্রাক্টরের চাপায় ইউপি চেয়ারম্যান নিহত

আপডেট সময় : ০৬:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫