ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সাবেক এমপি ফয়জুর বাদল ও তামান্না নুসরাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা অব্যাহত রয়েছে।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এসব গ্রেপ্তার দেখানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক এমপি ফয়জুর বাদল ও তামান্না নুসরাত গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫