হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা, সমালোচনার ঝড়
- আপডেট সময় : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভ্চ্ছো জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
ফেসবুক পোস্টে সাকিব আল হাসান লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’
এদিকে সাকিব আল হাসানের পোস্টের মন্তব্যের ঘরে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা নানামুখী মন্তব্য করছেন।
সাকিব আল হাসানের পোস্টের কমেন্টে রাইসুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘শয়তান কোনোদিন ভালো হয় না!’
রায়হানুল কবীর নামে একজন মন্তব্য করেছেন, ‘বদমাস, বিয়াদবদের আশ্রয়স্থল খুনি হাসিনা।’
ওই পোস্টের কমেন্টে জুনায়েদ শামস নামে একজন লিখেছেন, ‘লস প্রজেক্ট। আপা আর ফিরবে না ইনশাআল্লাহ।’
কাশেম ফারুক নামে একজন মন্তব্য করেছেন, ‘কেবলই নামজটা পইড়া আইলাম। অযুডা আছে, তাই কিছু কইলাম না।’










