ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

আ.লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আবু হানিফ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের আগে দলটির রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ লিখেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। তার শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যায়। কয়েকজন মন্ত্রী, এমপি আটক হলেও শেখ পরিবারের কেউ আটক হয়নি। মানে শেখ পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পেরে আগেই পালিয়েছিলো। বিপদে পড়ছে যারা আওয়ামী লীগের সেই শীর্ষ নেতাদের নির্দেশে আকাম-কুকাম করতো, তারা পালাতে পারে নাই।

তিনি আরো লিখেছেন, এখনো আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছে। সেখান থেকে ফেসবুকে, হোয়াসএপে, টেলিগ্রামে দেশে পলাতক থাকা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিপদে ফেলছে। তারা নিরাপদে বিদেশে বসে নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা না করে রাজপথে নামতে বলছে। এরাও বোকার মত রাস্তায় নেমে পাবলিকের মাইর খাচ্ছে, আটক হচ্ছে।

সবশেষে তিনি যোগ করেন, জনগণ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে তাই বিচারের আগে তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগের বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই: আবু হানিফ

আপডেট সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫