ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

মুন্সীগঞ্জে কাপড়ের দোকানে চুরি, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় কাপড়ের দোকানে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামালের একটি অংশও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল মৃধা (৪০), রানা কাজী (৩২) এবং জামাল হোসেন। তাদের মধ্যে রুবেল ও রানা চুরির সঙ্গে সরাসরি জড়িত এবং জামাল চোরাই মালামালের ক্রেতা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার এলাকায় বশীর আহম্মেদ-এর কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে শাড়ি, লুঙ্গি ও থান কাপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৯ ও ৩০ এপ্রিল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে রুবেল মৃধা ও রানা কাজীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুড়াইন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালের ক্রেতা জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে ৪৫টি লুঙ্গি, ১২টি থ্রি-পিস ও ৫টি শাড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে কাপড়ের দোকানে চুরি, গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৪:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬