ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে গণসমাবেশ করবে জোটটি। এরপর অক্টোবর মাসে রাজধানী ঢাকায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় গণ-অভ্যুত্থান হলেও বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন ছাত্রসংগঠনের কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে।

তিনি আরও দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে পরিবর্তন চেয়েছিল। কিন্তু সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে, যা জনগণের মতামতের পরিপন্থী। এই প্রক্রিয়াকে তিনি ‘জনরায়ের সঙ্গে ছিনিমিনি খেলা’ হিসেবে উল্লেখ করেন।

জোটের পক্ষ থেকে আরও বলা হয়, সরকারের একচেটিয়া দলীয়করণ এবং স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। এজন্য পর্যায়ক্রমে বিক্ষোভ, গণমিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ মে রাজশাহী বিভাগ, ১১ জুলাই রংপুর বিভাগ, ১৩ জুলাই চট্টগ্রাম বিভাগ, ১৮ জুলাই বরিশাল বিভাগ, ২৫ জুলাই পুনরায় রংপুর বিভাগ এবং ২৭ জুলাই ময়মনসিংহ বিভাগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি শেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি বড় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬