ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনার কথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তরপর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপ দিতে স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কর্মসূচি।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে রূপান্তরের উদ্যোগও চলছে।

পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ, অবৈধ ইটভাটা বন্ধে অভিযান এবং নির্মাণসামগ্রীর কারণে দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা।

এছাড়া ঢাকার আশপাশের নদী ও খাল দূষণ রোধে শিল্পকারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং বিভিন্ন জলাশয় ও খালের দূষণ উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা পরিকল্পনা ঘোষণা

আপডেট সময় : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬