ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

গাঁজাসহ হাতেনাতে ধরা, ৪ মাদকসেবীর দণ্ড

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় চার মাদক সেবীকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন,সদর উপজেলার টুমচর এলাকার ফজক হক পন্ডিত বাড়ির মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জাকির (৪০), ইজ্জতপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির মো.কামালের ছেলে মোহাম্মদ ফরহাদ (২০), মহব্বতপুর গ্রামের আব্দুল মালেরকের বাড়ির মো.বাবুলের ছেলে মোহাম্মদ শরীফ (২২) ও বাংলাবাজারের রেজাউল করিমের বাড়ির  রেজাউল হকের ছেলে মো. ওমর ফারুক (৩০)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজন মাদক সেবীকে ১ কেজি লুজ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার, আনিছুর রহমান এবং মো. শাহাদত হোসেন।   আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাঁজাসহ হাতেনাতে ধরা, ৪ মাদকসেবীর দণ্ড

আপডেট সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬