ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত ইয়াবা ডন আটক

মোঃ ফরিদ উজ জামান নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফের সাবরাং এলাকায় বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসী ও ইয়াবা কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন এলাকা থেকে মো. রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’কে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় রাসেলের কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক রাসেল টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল গফুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানবপাচার সংক্রান্ত অন্তত আটটি মামলা রয়েছে। এর আগে টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার ইয়াবাসহ আটক করেছিল।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক আসামি ও জব্দকৃত অস্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, টেকনাফ সীমান্ত এলাকায় এখনও বেশ কয়েকজন সক্রিয় মাদক কারবারি ও সন্ত্রাসী রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা গেলে এলাকায় অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত ইয়াবা ডন আটক

আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬