ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাইকগাছায় সরকার নির্ধারিত সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের আওতায় ওএমএস কর্মসূচির মাধ্যমে প্রতিদিন উপজেলার দুটি কেন্দ্রে ২৪ টাকা কেজি দরে এক মেট্রিক টন আটা বিক্রয় করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় মোট ৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিদিন দুই জন ডিলার ৫০০ কেজি করে দুটি কেন্দ্রে এক মেট্রিক টন আটা বিক্রয় করবেন। একজন সুফলভোগী সর্বোচ্চ ৫ কেজি আটা কিনতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রতিদিনের বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা ফুড অফিসার মো. হাসিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক দেবলা শীল, ট্যাগ অফিসার জিএম জাকারিয়া, জাহিদুর রহমান ও জিএম শাহেদুজ্জামান। এছাড়া ডিলার অসিত চন্দ্র সরকার, শেখ সিরাজুল হক, সুভাষ সরকার, প্রণব সরদার, সালাম গাজী, আব্দুল হালিম, বাসুদেব ও বিধান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় সুলভ মূল্যে আটা বিক্রয় কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫