ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন নির্বাচন বাতিলের দাবি, সড়ক অবরোধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুন উর রশীদ, সহকারী সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ শ্রমিক নেতা হানিফ হোসেন, সামিদুল ইসলাম, জনি শেখ, হামিদ খান, ফয়সাল আহেম্মদ মহাব্বত ও বাদশা মিয়া।

শ্রমিকদের অভিযোগ, আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে থেকেই নানা অনিয়ম করা হচ্ছে। তাদের দাবি, কিছু শ্রমিক নেতা এক পদে মনোনয়নপত্র কিনে তা পরিবর্তন করে অন্য পদে জমা দিয়েছেন। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটি গুরুত্বপূর্ণ পদে আগেই পছন্দের প্রার্থী নির্ধারণ করে রাখা হয়েছে।

এ অবস্থায় তারা নির্বাচনকে ‘পাতানো’ আখ্যা দিয়ে বর্তমান তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন বাতিল করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহ শ্রমিক ইউনিয়ন নির্বাচন বাতিলের দাবি, সড়ক অবরোধের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৪:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬