ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

বিশ্বনাথে বন্ধুর কুড়ালের কোপে বন্ধু নিহত, ঘাতক আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহ আলম ও অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঘটনার সময় শাহ আলম মিজানুরের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে মিজানুর শাহ আলমকে বাড়ির সামনে রাস্তায় নিয়ে গিয়ে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মিজানুরকে ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত মিজানুর রহমান ধলিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এবং নিহত শাহ আলম পাশের খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে বলে জানা গেছে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় একটি সূত্রের দাবি, টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বনাথে বন্ধুর কুড়ালের কোপে বন্ধু নিহত, ঘাতক আটক

আপডেট সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬