ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন-এ তল্লাশি চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫)। তিনি দর্শনা মোবারকপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন-এর পরিচালক মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকায় অবস্থান নেন। এ সময় এক ব্যক্তি ভারতগামী হওয়ার চেষ্টা করলে তাকে সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দর্শনায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬