ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সাতক্ষীরায় অবৈধ জ্বালানি মজুদের দায়ে চেয়ারম্যানকে জরিমানা, ৬ ব্যারেল ডিজেল জব্দ

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি, র‍্যাব, পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১২,শ লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ করার অপরাধে ১০ হাজার টাকা  জরিমানা করে জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় তার সঙ্গে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে  র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার  এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয় । অভিযান কালে অভিযুক্ত চেয়ারম্যান ফিরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতক্ষীরায় অবৈধ জ্বালানি মজুদের দায়ে চেয়ারম্যানকে জরিমানা, ৬ ব্যারেল ডিজেল জব্দ

আপডেট সময় : ০৫:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬