ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কখনোই শিক্ষার্থীর মেধা নির্ধারণ করতে পারে না।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এর অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, লটারির আড়ালে অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বও হয়ে থাকে এবং এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “লটারি মেধা নির্ধারণ করে না।”

লটারি পদ্ধতি বাতিলের কারণে তাকে নিয়ে সমালোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, লটারি পদ্ধতি না মেধাবী-অমেধাবী নির্ধারণ করতে পারে, না ধনী-গরিবের বৈষম্য কমাতে পারে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই কোচিং সেন্টারের প্রসার ঘটছে। এ সমস্যা সমাধানে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ড. খন্দকার এহসানুল কবির এবং এতে শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লটারি মেধা নির্ধারণ করে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬