ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সমর হালদার (২৭)। তিনি দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে থামার সংকেত দেওয়া হয়। তবে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে এর মোট ওজন পাওয়া যায় ৪৫২ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৯৬ লাখ টাকার বেশি।

এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামাল হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬