ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: নিন্দা জানাল এনসিপি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এই নৃশংস হামলার সঙ্গে জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ ঘটনায় দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি উল্লেখ করে, ধর্ম অবমাননার মতো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচার করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ আদালত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব-সহিংসতা’ চালিয়ে যারা অগ্নিসংযোগ ও হত্যার মতো অপরাধ করেছে, তারা গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত।

এনসিপি আরও দাবি করে, এ ধরনের সহিংসতা স্থানীয় প্রভাবশালী শক্তির ছত্রচ্ছায়া ছাড়া সম্ভব নয়। তারা উল্লেখ করে, গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পোড়ানোর ঘটনাতেও রাজনৈতিক আশ্রয়ের অভিযোগ উঠেছিল।

বিজ্ঞপ্তিতে দলটি অভিযোগ তোলে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ নির্মূলের ঘোষণা দিলেও বাস্তবে তা বন্ধে সরকার ব্যর্থ হচ্ছে। বরং বিভিন্ন ক্ষেত্রে সরকার-সমর্থিত পক্ষ ‘মব’ আচরণে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করে এনসিপি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে দলটি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানায়, তিনি যেন সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা না নিয়ে দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে পীর হত্যাকাণ্ড: নিন্দা জানাল এনসিপি

আপডেট সময় : ১০:৪৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬