সংবাদ শিরোনাম ::
আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ১৪ সদস্য আটক
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে দালাল চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার (৮ এপ্রিল) সকালে র্যাব-২ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৬ জনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পাসপোর্ট সেবা নিতে এসে অনেক সাধারণ মানুষ দালাল চক্রের ফাঁদে পড়ে হয়রানির শিকার হন। এসব অনিয়ম বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










