ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

অবশেষে চাকরি হারালেন সেই অধ্যক্ষ আব্দুল ওহাব, কাটুনিয়া রাজবাড়ী কলেজে স্বস্তি

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়োগ বাণিজ্য, ঘুষ ,দুর্নীতি, অর্থ আত্মসাৎ ,নারী কেলেঙ্কারি সহ নানাবিধ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অবশেষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ৯ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাসিম আহমেদ স্বাক্ষরিত এক চিঠির বিষয়টি নিশ্চিত করেন কলেজ কর্তৃপক্ষ। তবে বরখাস্তের বিষয়ে সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব এ প্রতিনিধিকে বলেন সম্পূর্ণ রাজনৈতিক ,প্রতিহিংসার বশবর্তী হয়ে একের পর এক মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে মন গড়া তদন্ত প্রতিবেদনে আমাকে বরখাস্ত করা হয়েছে। আমি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে শরণাপন্ন হব। বরখাস্ত কৃত অধ্যক্ষ আব্দুল ওহাব কালীগঞ্জ উপজেলার পীর গাজল গ্রামের মৃত সোলায়মান গাজীর পুত্র। গত জুলাই আন্দোলনে ৫ আগস্টের পর থেকে অধ্যক্ষ আব্দুল ওহাবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ,নিয়োগ, বাণিজ্য কলেজের টাকা আত্মসাৎ ,নারিকেলেঙ্কারি সহ নানাবিধ অভিযোগ নিয়ে মাঠে নামে অত্র কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ও অভিভাবক বৃন্দ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম মানববন্ধন কর্মসূচি অব্যাহত ছিল। এরপর থেকে অধ্যক্ষ আব্দুল ওহাব দীর্ঘদিন আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে সেই সময় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা মেলায় তাকে চাকুরী থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলো। বরখাস্ত আদেশের পর থেকে সাবেক এই অধ্যক্ষের সঙ্গে কার্টুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ সকল শ্রেণী, পেশা মানুষের সঙ্গে কলেজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বা কাজ না করার বিষয়টি উক্ত বরখাস্তাদেশের দিতে চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে চাকরি হারালেন সেই অধ্যক্ষ আব্দুল ওহাব, কাটুনিয়া রাজবাড়ী কলেজে স্বস্তি

আপডেট সময় : ০৮:৪৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬