ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা করে তুলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৫ আগষ্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর জন্য মায়ের দুধ সর্বোত্তম ও নিরাপদ খাদ্য। জন্মের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং পরে দুই বছর বা তদূর্ধ্ব সময় পর্যন্ত পরিপূরক খাবারের সঙ্গে মাতৃদুগ্ধ চালু রাখার ওপর গুরুত্ব দেন তারা। মাতৃদুগ্ধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপুষ্টি রোধ করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. জহিরুল ইসলাম, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, দেব্রত সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ রুহুল কুদ্দুসসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।
বক্তারা আরও বলেন, মায়ের দুধ খাওয়ানো শুধু শিশুর স্বাস্থ্য নয়, মায়ের জন্যও উপকারী। এটি প্রসূতি মায়েদের শারীরিক জটিলতা হ্রাস করে এবং মাতৃত্বকে করে আরও সুস্থ ও নিরাপদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫