ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রায় নয় বছর ধরে খাবার দিচ্ছেন মোহাম্মদ আলী শেখ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) : প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 প্রতিদিন দল বেঁধে শত শত পাখি মমতা হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার খেতে আসে। ঠিক যেন ঘড়ি ধরে তাদের এই আসা যাওয়া। সকাল সাড়ে ৬টা থেকে কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারের পুরাতন হোস্টেলের সামনের ওই খাবার বিক্রেতা প্রতিষ্ঠানটি ঘিরে চলে তাদের গমনাগমন।
আর ওই সময়টাতে খাবারের পাত্র হাতে হোটেল থেকে বেরিয়ে আসেন পঞ্চাশোর্ধ্ব বয়সী মোহাম্মদ আলী শেখ। তাকে দেখামাত্র কিচিরমিচির শব্দে শুরু হয় পাখিদের জোরেসোরে শোরগোল। তিনি পাশের দোকানগুলোর টিনের চালে খাবার ছিটাতে শুরু করলে বিদ্যুতের লাইনের তারসহ পাশের বিভিন্ন ভবনের টিনের চালের ওপর থেকে ছুটে আসে পাখিরা। এরপর খাবার খেয়ে উড়াল দেয়।
গত ৯ বছর ধরে প্রতিদিন এভাবে খাবার খেতে আসে পাখিগুলো। তাদের মধ্যে খাবার বিতরণে পরম তৃপ্তি বোধ করেন বলে জানালেন ওই হোটেলটির মালিক মোহাম্মদ আলী শেখ। তিনি বলেন, সারাদিন বেচাকেনার করার পর কিছু খাবার অবশিষ্ট থেকে যায়।  সেগুলো পাখিদের জন্য জমিয়ে রাখি।  পরের দিন সকালে দেওয়া হয় তাদের।
তিনি বলেন,  এতে আমার প্রতিদিন  এক থেকে দেড়শ টাকা ব্যয় হয়ে থাকে। তবে সমস্যায় পড়তে হয় যেদিন হোটেল বন্ধ থাকে; আর খাবার সব বিক্রি হয়ে যায়। ওই সব দিনগুলোতে পরোটা বানিয়ে খেতে দিতে হয় ওদের। আবার কখনও কখনও পাশের দোকান থেকে পাউরুটি কিনে  খেতে দেই।
হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
কোটচাঁদপুর উপজেলার বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে পাখিগুলো দেখতে গিয়েছিলাম। এটা একটা ভাল কাজ। তিনি পাখিদের প্রতি ভালবাসা থেকে কাজটি করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহের কোটচাঁদপুর প্রায় নয় বছর ধরে খাবার দিচ্ছেন মোহাম্মদ আলী শেখ

আপডেট সময় : ১২:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫