ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা তাহেরুজ্জামান আকাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ডিসেম্বর) সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের নিচতলা থেকে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালযের প্রক্টর অধ্যাপক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আজ বিকাল ৩টায় খুলনা বিভাগের ভর্তি পরীক্ষা ছিল। কম্পিউটার সাইন্স ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পরে ওই শিক্ষার্থী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি পিরোজপুর জেলায়। তার বাবার নাম ইসমাঈল হোসাইন। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি গাজীপুর থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিক্ষার্থীর মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের শাহবাগ থানা পুলিশকে জানান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫