ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বছরে একবার বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছে।

সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার-এ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে কিছু বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছরের মধ্যে এটি সারাদেশে সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম, ক্লাসরুম এবং ধারাবাহিকতা—এই তিনটি বিষয়ের উন্নয়ন জরুরি। মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনেক শিক্ষার্থীর পাঠ্যবইয়ের ভাষা ও বিষয়বস্তু তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তাই কারিকুলাম পর্যালোচনা করে যুগোপযোগী করার ওপর জোর দেন তিনি।

নতুন শিক্ষাক্রমে খেলাধুলাভিত্তিক (প্লে-বেইজড) ও গল্পভিত্তিক (স্টোরিটেলিং-বেইজড) শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে প্রতিটি বিদ্যালয়ে ৬-৭টি খেলা এবং সাংস্কৃতিক কার্যক্রম চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী।

প্রতিমন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণ আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশিক্ষণ কার্যক্রম থাকলেও স্কুল পর্যায়ে তার বাস্তব প্রয়োগ আরও বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার ঘোষণা

আপডেট সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬