ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে এবং এর ধারাবাহিকতায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব গ্রহণের দুই মাস না যেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে সমালোচনা ও ‘ব্যর্থ’ বলার প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেছেন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, যা অনেক সময় অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “ব্যর্থ শব্দটি এত সহজভাবে ব্যবহার করা ঠিক না। কেউ কেউ ৩০ দিনের মধ্যেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন—ব্যর্থ হয়ে গেছেন মন্ত্রী।”

তিনি আরও বলেন, কিছু শিক্ষক ও সামাজিক মাধ্যমে শিক্ষাব্যবস্থা নিয়ে অযথা সমালোচনা করা হচ্ছে। এতে বাস্তব পরিস্থিতি অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিবর্তন আনতে কাজ করছে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় আইন ও নীতিমালায় সংশোধন আনা হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা রয়েছে।

তিনি বিগত সরকারের শিক্ষাব্যবস্থা নিয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, অতীত নিয়ে নয়, বরং ভবিষ্যৎ নিয়ে এগোতে চান। শিক্ষকদের সহযোগিতা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষার সময়সূচি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আপডেট সময় : ০৭:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬