সংবাদ শিরোনাম ::
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ-এমএসএস ভর্তি পরীক্ষা ১৭ এপ্রিল
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১১:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের আসন বিন্যাস পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।










