সংবাদ শিরোনাম ::
মেহেরপুরে অবৈধ তেল নামানোর সময় ৪,৫০০ লিটার ডিজেল জব্দ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ এবং লরিটিকে থানা হেফাজতে নিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে এ তেল জব্দ করা হয়।
গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল করিম জানান, ঝিনাইদহ নম্বরের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে মধ্যরাতে অবৈধভাবে সাহেবনগর বাজারের এক ব্যবসায়ীর দোকানে তেল নামানো হচ্ছিল। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে লরি জব্দ করে।
তেলের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় লরিটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরে কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










